• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name / ২৩৫ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নতুন রুপে সেজেছে জবই বিল, সন্তুষ্ট দর্শনার্থীরা

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ভারত সীমান্তের কোল ঘেঁষে অবস্থিত জবই বিল। উত্তরাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী এই বিল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে পর্যটক। যার ব্যতিক্রম ঘটেনি এবারের ঈদুল ফিতরেও। ঈদুল ফিতরের ছুটিতে জবই বিলের সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজার হাজার দর্শনার্থী। মুগ্ধ হন বিলের আভ্যান্তরিন ও বাহ্যিক কারুকাজে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঈদের ৬ষ্ঠ দিনেও জবই বিলে দর্শনার্থীদের ভীড়ের কোন ঘাটতি নেই। মুগ্ধতা প্রকাশ করেন বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা। সব বয়সী লোকের আগমনে মুখরিত জবই বিল প্রাঙ্গন। সকলেই যেন মেতে উঠেছেন নিজেকে নতুন ভাবে উপভোগ করতে। বাহারী পোশাকে নিজের স্মৃতিটুকু ধরে রাখতে সেলফোন ও ক্যামেরায় তুলছেন ছবি। কেউ এসেছেন পরিবার সহ কেউবা বন্ধুবান্ধব নিয়ে। শুধু ঈদেই এমন দৃশ্য দেখা যায় তা নয়। বরং বিভিন্ন ছুটি বা বিশেষ দিনের উপচে পড়া ভীড় জমে জবই বিলে। সম্প্রতি পাখি, মাছ সহ নানাবিধ উদ্ভিদের আবাসস্থল গড়ে উঠেছে এই বিলে। এবং সক্রিয় ভাবে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করার ফলে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে এই বিল। শুধু তাই নয় বর্তমান সময়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় নের্তৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমে দৃষ্টিনন্দন পর্যটন এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে জবই বিল।
বর্ষাকালে পানিতে ফুলে-ফেঁপে যৌবন ফিরে পায় জবই বিল। বিশালাকার জলরাশিতে নৌকা,স্পিডবোর চলাচলে নবরূপে প্রাণ ফিরে পায় এই বিল। বর্তমান সময়ে অথৈ জলরাশি না থাকলেও মাঠ ভরা সোনালী ফসলে যেন প্রকৃতির রূপ ফুটে উঠেছে অপরূপ ভাবে। মুক্ত হাওয়ায় যেন শীতল হয়ে ওঠে প্রাণ। পাশাপাশি এবারের মূল আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে বেশ কিছু নান্দক স্থাপনা। বিলের উপর নির্মিত ব্রিজের প্রবেশ পথেই চোখে পড়ে নান্দনিক সেল্ফি পয়েন্ট। একটু এগিয়ে যেতেই বাম পাশে আপনার দৃষ্টি কাড়বে নান্দনিক ভাস্কর্য “মাছ চত্বর”। যা উপজেলা প্রশাসনের উদ্যেগে রৈী করা হয়েছে। শুধু তাই নয়, সড়কের দু’পাশে চোখে পড়বে লাল, সাদা ও হলুদ রঙ করা সারিবদ্ধ পিলার। রাস্তার দুই ধারে দৃষ্টিনন্দন বসার ১২টি বেঞ্চ। সড়ক পেরিয়ে পশ্চিম পাশে গেলে চোখে পড়ে “বিল বিলাস” নামক দুটি ভিউ পয়েন্ট। যা পর্যটকদের মন কাড়ে। এছাড়াও বর্ষা মৌসুমে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিল এলাকায় বসানো হয়েছে বজ্রপাতনিরোধক যন্ত্র।
মহাদেবপুর থেকে বিলে ঘুরতে আসা পর্যটক আব্দুল আজিজের সাথে কথা হলে তিনি বলেন, “ ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার সহ বিল দেখতে এসেছি। গত বছরেও এই বিলে এসেছি। প্রতি ঈদেই জবই বিলে আসা হয়। কিন্তু অন্যান্য বছর এই ধরণের মনোরম দৃশ্য চোখে পড়েনি। তবে এবারে নতুন নতুন স্থাপনা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, “ঐতিহ্যবাহী জবই বিলে দর্শনার্থীদের জন্য নানাবিধ স্থাপনা তৈরী করা হয়েছে। এছাড়াও মাছ সংরক্ষণের জন্য বেশ কয়েকটি অভয়াশ্রম তৈরী করা হয়েছে। ভবিষ্যতে আরো উন্নয়নমূলক কার্যক্রম করা হবে। যাতে করে জবই বিল সারাদেশে সুনাম কুড়াতে পারে”।
জবই বিলে উপজেলা প্রশাসন ও স্থানীয় নের্তৃবৃন্দের উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যহত থাকলে এই বিলটি হতে পারে উত্তরাঞ্চলের নামকরা পর্যটনকেন্দ্র এমনটাই ধারণা সচেতন মহলের।

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :০১৩০০৭১৭৬৫৪
২৬/০৪/২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca