• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নাচোলে ঈদ পুনর্মিলনী উপলক্ষে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

নাচোলে ঈদ পুনর্মিলনী উপলক্ষে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আজ শুক্রবার রাতে চমক ক্লাবের উদ্যোগে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হাট চাতালে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় পাইলট চত্বর ক্রিকেট দল বনাম নিহাদ জুয়েলার্স ক্রিকেট দল এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পাইলট চত্বর বিজয়ী হয়। পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খেলার আহ্বায়ক চমক ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য উপজেলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী মোস্তাফিজুর রহমান বুলেট, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মুগ্ধ মিশনের পরিচালক ইমাম মোল্লা মোঃ মেহেদী , নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল আলিম। খেলা পরিচালনা করেন চমক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার সিং, অর্থ সম্পাদক হায়দার আলী, সদস্য সায়েম, প্রমূখ। আম্পায়ার এর দায়িত্ব পালন করেন পাভেল ,সনি ও শান্ত। ম্যান অফ ম্যাচ সিরিজ মনোনীত হন নুর আলম অপু। সেরা টীম ম্যানেজার মনোনীত হন আরিফ হোসেন। এই টুর্নামেন্ট এ ষোলটি দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca