• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৫ বছর পর গ্রেপ্তার

Reporter Name / ৩৫০ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

 

নিজস্ব প্রতিনিধিঃ


কিশোরগঞ্জের করিমগঞ্জে শিশু অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু বাক্কারকে (৫২) আত্মগোপনে থাকার ১৫ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।  

রোববার সকালে র‌্যাব অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মাস্টারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আটক আবু বাক্কার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী ইসলামপুর গ্রামের মৃত হাজী আ. রহমানের ছেলে।

র‌্যাব জানায়, ২০০৭ সালের ২২ ডিসেম্বর সকালে করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের টামনী ইসলামপুর গ্রামের আবু বাক্কার একই গ্রামের এক শিশুকে অপহরণ করে পালানোর সময় কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় জামাল উদ্দিন শিশু অপহরণ আইনে আবু বাক্কারকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় আদালতে জামিন নিয়ে আবু বাক্কার আত্মগোপনে চলে যান। আসামির অনুপস্থিতিতে মামলাটি বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১১ সালে অপহরণকারী আবু বাক্কারকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ প্রদান করে।

আবু বাক্কার দীর্ঘ ১৫ বছর ধরে আত্মগোপনে থাকার বিষয়টি র‌্যাব সদস্যরা অবহিত হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আবু বাক্কারের অবস্থান শনাক্ত করেন। রোববার ভোরে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: শাহরিয়ার মাহমুদ খানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ভালুকার মাস্টারবাড়ী এলাকা থেকে আসামী আবু বাক্কারকে গ্রেপ্তার করেন।

আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে আবু বাক্কার জানায়, মামলার জামিন নিয়ে কিশোরগঞ্জ থেকে পালিয়ে নানান বেশ ধরে তিনি ১৫ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান জানান, র‌্যাবের হাতে গ্রেপ্তার আসামি আবু বাক্কারকে করিমগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

 

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca