• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

শিবগঞ্জ উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত 

Reporter Name / ৪৫৭ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩

 

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


“দুনিয়ার রজদুর, এক হও, এক হও” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে ।

সোমবার ১লা মে ২০২৩ শিবগঞ্জ উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে এক বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয় ।

সকাল ৯ টায় র‌্যালীটি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শিবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এক পথসভায় মিলিত হয় ।

শিবগঞ্জ উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: মাসুদুল হক এর পরিচালনায় ও সভাপতি মো: সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুল হায়াত ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মসিদুল আলম ।

এসময় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাহাদাত হোসেন এবং উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন । দিবসটি উদযাপন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন পৃথক পৃথক ব্যানারে র‌্যালীর আয়োজন করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category