• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

তাহেরপুর পৌরসভা’র জামলই কেন্দ্রীয় গোরস্থানের শুভ উদ্বোধন করেন- মেয়র কালাম

Reporter Name / ২৮৫ Time View
Update : শনিবার, ৬ মে, ২০২৩

মিজানুর রহমান:


রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর ৫ নং ওয়ার্ড জামলই কেন্দ্রীয় গোরস্থানের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬ মে শনিবার জামলই দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ৫ নং ওয়ার্ড গোরস্থানের নির্ধারিত স্থানে গিয়ে এর শুভ উদ্বোধন করেন,মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জামলই দ্বিমুখী দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে ও তাহেরপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আঃ রহিম এর সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌরসভার তিন তিনবারের সফল মেয়র, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ( বাগমারা ৪) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। তিনি জামলই কেন্দ্রীয় গোরস্থানের প্রাচীর নির্মাণ, চলাচলের জন্য রাস্তা তৈরী ও নগদ বিশ হাজার টাকা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবু নঈম মোঃ শামসুর রহমান মিন্টু,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান রুবন,৫ নং ওয়ার্ড কাউন্সিলর শমসের আলী, সাবেক কাউন্সিলর ইসমাইল আলী সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লী বৃন্দ।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category