• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে বহুল আলোচিত মধুমতি এনজিওর সহ-সভাপতি, এরিয়া ম্যানেজার ও প্রচার সম্পাদক গ্রেপ্তার

Reporter Name / ৩১১ Time View
Update : শনিবার, ১৩ মে, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে বহুল আলোচিত এনজিও মধুমতির সহ-সভাপতি রাকিব ও এরিয়া ম্যানেজার মিজানুর রহমান ও প্রচার সম্পাদক ওয়ালিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও এমডি মাসুদ রানার ছোট ভাই ৩ নং আসামী ফারুক হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলরু রহমানের ছেলে আবদুর রাকিব (৪৩), গোমস্তাপুর উপজেলার কাজী গ্রামের এমরান আলীর ছেলে মিজানুর রহমান (৩৬) ও শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের এন্তাজুল হকের ছেলে ওয়ালিদ হাসান (৩০)।

জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর সার্বিক ত্বত্ত্বাবধানে ও নির্দেশনায় শিবগঞ্জ পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মধুমতি এনজিওর গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে মধুমতি এনজিওর সহ-সভাপতি রাকিব ও প্রচার সম্পাদক ওয়ালিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ১১ মে বৃহস্পতিবার এ দুজন কে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হয়।

অপরদিকে গত ১০ মে বুধবার শিবগঞ্জ থেকে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী মধুমতি এনজিওর প্রচার সম্পাদক ওয়ালিদকে গ্রেপ্তার করা হয়। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category