• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

তাহেরপুরে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন, মেয়র কালাম। 

Reporter Name / ৪০৫ Time View
Update : রবিবার, ২৮ মে, ২০২৩

তাহেরপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বিনামূল্যে

৩৭ তম চক্ষু শিবির-২০২৩ ইং

মিজানুর রহমান:


‘অন্ধজনে দেহ আলো” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারারা উপজেলার তাহেরপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে ৩৭ তম চক্ষু শিবির-২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে/২০২৩) সকাল ৮ ঘটিকায় হরিতলা রিক্রিয়েশন ক্লাবের  এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বুলুর সঞ্চালনায়, সভাপতি এস. এম হাফিজুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, পৌরসভার তিন তিন বারের সফল মেয়র,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবু জাফর, তাহেরপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দাশ, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম  সহ আরও অনেকে।

উল্লেখ এবারের বিনামূল্যে চক্ষু শিবিরে বাগমারা উপজেলা সহ আশেপাশের এলাকার প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা,ওষুধ ও চশমা প্রদান এবং প্রায় ৫ শত রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।

ঐতিহ্যবাহী,সুপ্রাচীন এই ক্লাব বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নানা মুখী মানবিক কাজ করে থাকে। এইক্লাবের রয়েছে, খেলাধুলার সামগ্রী, দ্বিতল মার্কেট, সমৃদ্ধ পাঠাগার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category