• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল)’র প্রধান শিক্ষক হাসিনুর রহমান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

Reporter Name / ৩৭৭ Time View
Update : সোমবার, ২৯ মে, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর প্রধান শিক্ষক হাসিনুর রহমান সদর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। এ অর্জনে স্কুলটিতে ও শিক্ষক মহলে আনন্দের জোয়ার বইছে।

২৮ মে রোববার এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন হাসিনুর রহমান। ১৬ বছর ধরে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর গুরুদায়িত্ব নিয়ে শিক্ষার প্রসারে তিলে তিলে অবদান রেখে চলেছেন সদা হাস্যোজ্জ্বল শিক্ষক হাসিনুর রহমান।

রাজশাহীর তানোর স্কুল অ্যান্ড কলেজে কিছুদিন শিক্ষকতা করেন হাসিনুর রহমান। সেখান খেকে কিছুদিন পর চলে আসেন গোদাগাড়ী দি-গ্রাম উচ্চ বিদ্যালয়ে। এরপর নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০০৭ সালের ১০ অক্টোবর যোগদান করেন সফল প্রধান শিক্ষক হাসিনুর রহমান।

স্কুলে শিক্ষার্থীদের পড়ালেখার মান বাড়াতে চালু করেন বৃত্তির। আলহাজ্ব আব্দুস সাত্তার মেধা বৃত্তি, সেকান্দার ফাউনন্ডেশন এর মাধ্যমেও বৃত্তির ব্যবস্থা করেছেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগমও মেধাবিদের বৃত্তির ব্যবস্থা করেছেন। এ বিদ্যালয়ে যোগদানের পরেই এই বিদ্যালয়ে মেয়েদের ভর্তির ব্যবস্থা করেন। যা এখন পর্যন্ত চলছে।

ব্যক্তি জীবনে ইসলামপুর ছয় রশিয়া প্রাথমিক বিদ্যালয়, চাটাইডুবি উচ্চ বিদ্যালয়, শাহনেয়ামতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন মেধাবী হাসিনুর রহমান। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠণিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

চাঁপাইনবাবগঞ্জে যে কয়টি উচ্চ বিদ্যালয় আছে তার মধ্যে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। যা টাউন হাইস্কুল নামেই পরিচিত। শহরের ১৫ নং ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়টির আমুল পরিবর্তন হয়েছে। হয়েছে চারতলা নতুন একাডেমিক ভবন।

শিক্ষাক্ষেত্রেও উন্নতির দিকে ধাবিত হয়েছে বিদ্যালয়টি। বিদ্যালয়ে বর্তমানে ছেলে-মেয়ে উভয়ই পড়া লেখা করছে। বিদ্যালয়ের প্রধান শিকক্ষ মো. হাসিনুর রহমানের ঐকান্তিক ইচ্ছায় টাউন হাইস্কুলের শিক্ষার মান দিনদিন বেড়ে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca