• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোপালগঞ্জ সদর উপজেলায় জাল টাকা তৈরির সময় এক দম্পতিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

Reporter Name / ৬৫৮ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩

পলাশ সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ


তারা হলেন- কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনা বেগম (২৪)। গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় সেখান থেকে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার কামরুলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামে। তার বাবার নাম আব্দুস সালাম। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, পূর্ব মিয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী হায়াত আলীর বাড়ির চতুর্থ তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে একটি চক্র জাল টাকা তৈরি করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানে জাল টাকা প্রিন্ট করা অবস্থায় ওই দম্পতিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওই বাসা থেকে একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, কেমিকেল, টাকা ছাপানোর বিশেষ কাগজ, কাঠের তৈরি ফরমা ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে।

জাল টাকা ছাপানোয় জড়িত এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category