• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

গোমস্তাপুরে অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন 

Reporter Name / ৬৪৪ Time View
Update : বুধবার, ৭ জুন, ২০২৩

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭) বালক পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি বিপাশা হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির বিশ্বাসসহ অন্যরা। উদ্বোধনী খেলায় গোমস্তাপুর ইউনিয়ন ফুটবল দল বনাম রাধানগর ফুটবলদল অংশ নেন। রাধানগর ফুটবলদল ট্রাইব্রেকারে ৫-৩ গোলে গোমস্তাপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।

উল্লেখ্য উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca