• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাপাহারে জোরপূর্বক জলমহল দখলের অভিযোগ 

Reporter Name / ৫৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর সাপাহারে জলমহলে বাঁধ দিয়ে জোরপূর্বক দখল করে আবাদি জমি তৈরী করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার করমুডাঙা গ্রামের লালমাটিপাড়া বিলে। এ বিষয়ে লালমাটি পাড়ার মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শাহিন আলম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রণমিদ্যা সরকারি জলমহলের প্রায় ২০ একরের উর্ধে ১৪২৯-১৪৩৬ সনের মধ্যে ১৪৩০ সনের ইজারার টাকা পরিশোধ করে লালমাটি পাড়া সমবায় সমিতির সদস্যরা। পরবর্তী সময়ে শান্তি ও শৃঙ্খলার সাথে উক্ত জলমহল ভোগ দখল করতে থাকেন তারা। ইতিমধ্যে গত ০৫ জুন করমুডাঙা বলদিয়াঘাট গ্রামের মৃত এমাজউদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন,একই গ্রাতের মৃত মতিউর রহমানের ছেলে আনারুল হক , মৃত মিছু শেখের ছেলে আ. আলিম, এরশাদের ছেলে বাবলু,মৃত নুরুল ইসলামের ছেলে হাবিবুর, উত্তর করমুডাঙা গ্রামের আনসার আলীর ছেলে জাহাঙ্গীর সহ আরো ১০/১২ জন মিলে ওই দিন রাত আনুমানিক ১১ টার দিকে অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে ধান চাষের উপযোগী করার জন্য মাটি দিয়ে বাঁধ দেয়। ঘটনা জানতে পেরে অভিযোগকারী শাহিন ও তার লোকজন মিলে বাধা দিতে গেলে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে মারতে আসে। পরে দুই পক্ষই ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি নিয়ে ৬ জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষরা বলেন, ৭০ বিঘার মতো জমি আমাদের প্রপোজাল করা আছে। যার মধ্যে অনেক জমি জল মহলে থাকার কারনে আমরা বাঁধ দেই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca