• বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

বীরগঞ্জে “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

Reporter Name / ২৭২ Time View
Update : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, মেডিকেল অফিসার ডাঃ নিলয় দাস, ডাঃ সৈয়দ সাব্বিরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম উপস্থিত ছিলেন। পরিশেষে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন এর উপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এ সভার পরে জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) এর আয়োজনে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে মাল্টিসেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category