• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

Reporter Name / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৩-২৪ অর্থ বছরে খরিফ ২-২৩-২৪মৌসুমে উফসি রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রনোদনা কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সার-বীজ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কৃষি অফিসার বুলবুল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর,জেলা পরিষদ সদস্য ( সাবেক) রয়েল বিশ্বাস,উপ-সহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম ,রাকিবুল হাসান প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, ২২-২৩ অর্থবছরে খরিফ-২, ২৩-২৪মৌসুমে পেঁয়াজ ও উফশী রোপা আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউিনিয়ন ও পৌর এলাকার মোট ১হাজার ৮শ’ কৃষককে (প্রতিজনের) ২০কেজি রাসায়নিক সার ও ৫ কেজি বিআর৭৫ উচ্চ ফলণশীল ধানবীজ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca