• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাংবাদিক গােলাম রাব্বানী নাদিম কে হত্যার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন 

Reporter Name / ৫৪৮ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


সন্ত্রাসী হামলায় জামালপুরে সাংবাদিক গােলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারসহ বিচারের  দাবীতে গোমস্তাপুরে মানববন্ধন করছে কর্মরত সাংবাদিকরা । রবিবার সকাল সারে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে গোমস্তাপুরে কর্মরত  সাংবাদকিবৃন্দ ব্যানারে আধাঘন্টা ব্যাপি এই র্কমসুচী পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন ইতেফাক এর গোমস্তাপুর প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম , খোলা কাগজের প্রতিনিধি  ও উপজেলা প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক  আসাদুল্লাহ আহমেদ, ভোরের কাগজের প্রতিনিধি ও গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম তালুকদার, যুগান্তরের গোমস্তাপুর প্রতিনিধি ও রহনপুর রিপোটার্স প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল নাহিদ, মাই টিভির গোমস্তাপুর প্রতিনিধি ও রহনপুর রিপোটার্স প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম দোয়েল, সোনালী সংবাদের গোমস্তাপুর প্রতিনিধি ও গোমস্তাপুর উওজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখনে। এতে উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিক নাদিম হত্যার আসামীদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার পূর্বক দ্রুত ফাঁসি কার্যকর করার দাবী জানানো হয়। একই সাথে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান সংবাদকর্মীরা। অন্যথায় কঠোর আন্দোলনরে হুশিয়ারি দেন তারা।
এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category