• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ৩ বছরের শিশুকে পিষে দেয়া পলাতক ট্রাক চালক গ্রেপ্তার

Reporter Name / ৩৭৮ Time View
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় পাথর বোঝাই ট্রাক চাপায় ৩ বছরের শিশু নিহতের ঘটনায় পলাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত ঘাতক চালক হচ্ছে, ঢাকার সাভার থানার সাদাপুর কাজিপাড়ার আলেক মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৬)।

র‌্যাব জানায়, গত ১৭ জুন বিকেল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪৬-৮৯০) ৩ বছরের শিশু আরাফাত হোসেনকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, ঘটনার দিনই রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক ট্রাক চালক জহিরুল কে সরকারের মোড়  থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

আরও পড়ুনঃ-সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ জুন

গ্রেপ্তারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষ ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca