• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

নাচোলে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৪জন আটক

Reporter Name / ১২৬৮ Time View
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩

অলিউল হক ডলার, নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের অভিযান চালিয়ে ছিনতাইকৃত চার্জার ভ্যান উদ্ধার ওঘটনার সাথে জড়িত ৪জনকে আটক করে সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, উপজেলার হাঁকরইল গ্রামের আজাদের ছেলে শিহাব(১২) পিতার অসুস্থতার কারণে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। গত ৭জুন একদল ছিনতাইকারী শিশু শিহাবকে ৫০০/(পাঁচশত) টাকা ভাড়া চুক্তি করে ফতেপুর ইউনিয়নের আনোল বিলের নিকট নিয়ে যায়। সেখানে ভ্যানচালক শিহাবকে দুরবৃত্তরা মেরে রক্তাক্ত জখম করে মৃত ভেবে বিলের ধারে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায়। ওই দিন এলাকাবাসী শিহাবের কতরানির শব্দ শুনে তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করে। এই খবর পেয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান শিশু শিহাবকে দেখতে হাসপাতালে দেখতে যান। শিহাবের জবানবন্দি শুনে ভ্যান ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি সহায়তায় গত ১৮জুন দু’জন ছিনতাইকারী ও দু’জন ক্রেতা-বিক্রেতাকে আটক করে এবং চাাঁপাইনবাবগঞ্জ থেকে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলো নাচোল উপজেলার মুসলিমপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোমিন মিয়া(২৯), ঘিওন গ্রামের আবুল কবিরাজের ছেলে আকবারুল(২০), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিমুলতলা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আজিমুদ্দীন(৫০) ও চাঁপাইনবাবগঞ্জ সদরের আলীনগর গ্রামের আতাউর রহমানের ছেলে জনাব আলী(৩৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category