• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

Reporter Name / ৫৩১ Time View
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বোয়ালিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বোলিয়া ইউনিয়নের আলমপুর চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেড কারখানার পার্শে আমবাগানে অভিযান চালিয়ে মটরসাইকেলসহ তিনজনকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, রহনপুর পৌর এলাকার নুনগোলা গ্রামের মাহিদুল ইসলামের ছেলে মোরসালিন (মুসা) (১৬), একই গ্রামের আনিসুজ্জামান পিন্টুর ছেলে সাগর আহম্মেদ (১৯) ও স্টেশন কেডিসি পাড়ার জামিরুল ইসলামের ছেলে জনি (২০)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়া পুরাতন ফায়ার সার্ভিসের পাশে রবিউল ইসলামের বাসার সামনে থেকে তার নিজের একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল চুরি হয়ে যায়। সে গতকাল শুক্রবার থানায় এসে একটি অভিযোগ দিলে সেই পরিপ্রেক্ষিতে গোমস্তাপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। শেষে বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরের একটি আম বাগানে অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার ১৭ ঘন্টার মধ্যে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তিন জনকে আটক করে। তিনি আরো বলেন আটককৃতরা এলাকার বখাটে ও চোর চক্রের সদস্যা। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca