• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাপাহারে ধবলডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি বন্ধের জন্য অভিযোগ

Reporter Name / ৪০৭ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর সাপাহার উপজেলার “ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতি” বাতিলের জন্য অভিযোগ উঠেছে। সমিতির রেজিষ্ট্রেশন বাতিলের জন্য জেলা সমবায় অফিস বরাবর অভিযোগ দায়ের করেছেন সৈয়দপুর মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান।

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার ” ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতি”র সদস্যরা সরকারী কর্মকর্তা কর্মচারীদের ভুল বুঝিয়ে ২০১০ সালে উক্ত নামে রেজিষ্ট্রেশন করেন। যার রেজিষ্ট্রেশন নং-২৮৯। উক্ত সমিতির সভাপতি ধবলডাঙা গ্রামের কাউসার ও সাধারণ সম্পাদক একই গ্রামের মিজানুর রহমান। অভিযোগে আরো বলা হয়, “ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতি” তে কোন মৎস্যজীবী নেই।
নিয়ম অনুযায়ী সমিতি চালু করতে হলে মৎস্যজীবী কার্ড লাগে যা ওই সমিতির নেই। যার ফলে সমিতিটি ভুয়া ভাবে পরিচালিত হয়ে আসছে। সে সমিতির দ্বারা প্রশাসনকে ধোকা দিয়ে অবৈধ ভাবে খাস পুকুর ইজারা নেওয়া হচ্ছে। ওই অভিযোগের অনুলিপি উপজেলা সমবায় অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়।

ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জেলা সমবায় অফিসার খন্দকার মনিরুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সাপাহার উপজেলা সমবায় অফিসার নাজমুল হাসান বলেন ” ওই সমিতির রেজিষ্ট্রেশন করা হয়েছে জেলা থেকে। আমরা জেলাতে চিঠি পাঠাবো। যা ব্যবস্থা নেওয়ার জেলা সমবায় অফিস নিবে।”

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :০১৩০০৭১৭৬৫৪
১৯/৬/২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca