• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোপালগঞ্জে ব্লাড ব্যাংক গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name / ৩৭৪ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

 

পলাশ সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:


গতকাল ১৮ই জুলাই বিকাল ৪টার সময় গোপালগঞ্জ স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ে “মানবতায় শ্রেষ্ঠ দান সেচ্ছায় করি রক্ত দান”, এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ ব্লাড ব্যাংক গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভার সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ব্লাড ব্যাংক গ্রুপ সভাপতি হোসনে আরা রুমা । আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম কবির অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা সিকদার নূর মোহাম্মাদ দুলু, সহ সভাপতি গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোপালগঞ্জ স্বর্নকলি উচ্চ বিদ্যালয় মোঃ মাহে আলম।

আলোচনা সভায় গোপালগঞ্জ জেলার সকল সামাজিক ও ব্লাড গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত থেকে সভাটি পরিপূর্ন করে তোলেন। এসময় গোপালগঞ্জ জেলার সকল সংগঠনের মাঝে ক্রেস প্রদান করা হয়।

ব্লাড ব্যাংক গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বর্ষিকীতে প্রধান অতিথি মোঃ গোলাম কবির বলেন, জাতি ধর্ম ভেদাভেদ না করে সকলে মিলে মিশে এক প্লাটফর্মে কাজ করতে হবে, মানুষের আচরনের পরিবর্তন করতে হবে, তিনি আরো বলেন বিভিন্ন সময় এক জেলা থেকে রক্ত আরেক জেলায় পৌছানোর জন্য পরিবহনের ব্যাবস্থা সহজ করতে হবে।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার সকল রক্তদান গ্রুপ ও ব্যাক্তিদের সচেতনতা মূলক আলোচনা করা হয় এবং নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category