• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে তলোয়ার, চাইনিজ কুড়ালসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter Name / ৩৮১ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জঃ


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া থেকে ২টি তলোয়ার, ১টি চাইনিজ কুড়াল, একটি চাপাতি সদৃশ্য অস্ত্র ও ১টি আঙুলে পরা অস্ত্রসহ তৌফিক নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার ইসমতারা বেগম ও মৃত কুরবান আলীর ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক।

২২ জুলাই শনিবার বিকেলে সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, গত কয়েকদিন আগে দু’পক্ষের মারামারি হয়। এ সময় দেশিয় অস্ত্র দেখা যায়। পরবর্তীতে তদন্তে বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিদের সনাক্ত করা হয়। তারই অংশ হিসেবে শনিবার (শুক্রবার দিবাগত রাত) অভিযান পরিচালনা করা হয়। একটি চাঁদাবাজির মামলায় তৌফিক কে গ্রেপ্তার করা হয়।

ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পরই পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম তদারকি শুরু করেন। পরে এসআই নয়নের নের্তৃত্বে সদর মডেল থানা পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান টি চালায়।

গ্রেপ্তার আসামি অস্ত্রগুলো নিজে কামারের মাধ্যমে তৈরি করেছে বলে স্বীকার করেছে। ওসি সাজ্জাদ আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে। যারাই শহরে সন্ত্রাসী কার্যক্রম করবে তাদেরই আইনের আওতায় আনা হবে।

চাঁপাইনবাবগঞ্জ শহরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদা জাগ্রত আছে এবং থাকবে বলেও জানান ওসি সাজ্জাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca