• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে গাছের চারা বিতরণ

Reporter Name / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


“গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র এলাকায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষবাদ জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় অপ্রচলিত ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডি) গোমস্তাপুরের আয়োজনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস প্রাঙ্গনে এই চারা বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী গোমস্তাপুর জোন মোঃ নাইমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিব স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উচ্চমূল্য অপ্রচলিত ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। এবং এর আওতায় মোট ৪০৩৫ টি বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category