নাচোলে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচলে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাচোল জেলা পরষদ ডাকবাংলো প্রাঙ্গনে বিকেল ৪টাটায় মহিলালীগ নেত্রী রঞ্জনা রানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহা: জিয়াউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক কাবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রয়েল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রেজা মোস্তফা কামাল শামীম, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, মৎস্যজীবী লীগ নেতা আশফাকুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান বাদল, চাঁপাইনবাবগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগের অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা খোকন আলী ও পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ।