• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি

কোটালীপাড়ায় ছাত্রলীগের নুতন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু-গ্রুপে সংঘর্ষ

Reporter Name / ১২৩১ Time View
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :


বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা একক স্বাক্ষরিত, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা কে কেন্দ্র করে আজ রবিবার ছাত্রলীগের দু গ্রুপে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও আওয়ামীলীগ দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে এ কমিটি ঘোষণা করেন নিউটন মোল্লা। এর প্রতিবাদে সকাল থেকে পদ বঞ্চিতরা আওয়ামীলীগ দলীয় কার্যালয় ঘেরাও করে সামনের চত্ত্বরে টায়ার জ্বালীয়ে মিছিল দিয়ে বিক্ষোভ করতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ঘনিভূত হতে থাকে বিক্ষোভ। দুপুরে নব গঠিত কমিটির সভাপতি স্বপন তালুকদার ও সাধারন সম্পাদক শামীম দাড়িয়ার নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। প্রায় দুই ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলাকালে ব্যাহত হয় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে যান চলাচল। ভীত সন্ত্রস্ত হয়ে দিক-বিদিক ছুটোছুটি করতে থাকে পথচারীরা। বন্ধ হয়ে যায় আশ পাশের দোকানপাট।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এ সময় উপজেলা আওয়ামীলীগের কোন সিনিয়র নেতৃবৃন্দ কে দেখা যায়নি দলীয় কার্যালয়ে। এ ঘটনায় হতহতের কোন খবর পাওয়া যায় নি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ খাইরুল আলম, ওসি ডিবি মোঃ মুঈত চৌধুরী, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরার হস্তক্ষেপে উভয় গ্রুপ আশ্বস্ত হন।

এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category