• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধকালীন বীরত্বগাঁথা” শুনানোর অনুষ্ঠান করা হয়।

Reporter Name / ৩১৯ Time View
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

 

পলাশ সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ


আজ রবিবার ৩০ শে জুলাই সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করনের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধ কালীন বীরত্বগাঁথা” শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসীন উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুব আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবায়েত শামিম চৌধুরী মুক্তি যোদ্ধা কাউন্সীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) বীর মুক্তিযোদ্ধা এম, বদরুদ্দোজা বদর বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ডঃ মোঃ নুরুল আমিন, গোপালগঞ্জ জেলার জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, সহ সভাপতি গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সিকদার নুর মোহাম্মাদ দুলু। অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের সময়কালে মুক্তিযোদ্ধাদের ভূমিকা ও দেশের জন্য তাদের অবদান ও কিভাবে দেশ স্বাধীন করেছে সে সম্পর্কে আলোচনা সহ এই সকল বিষয়াদীর উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

কুইজ অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন সকল ছাত্র-ছাত্রীদেরকে বাধ্যতামূলক ভাবে দেশ স্বাধীন ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে এ বিষয়ে তিনি প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category