• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

পটুয়াখালীর কলাপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা: জরিমানা ১৬ হাজার টাকা

Reporter Name / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

০৫ জানুয়ারি ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, পটুয়াখালীর নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম এঁর নেতৃত্বে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পুরাতন ফেরীঘাট, নাচনাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে প্রশাসনিক ব্যবস্থায় ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন,২০০৯ অনুযায়ী ১৬,০০০/-( ষোল হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও অন্যান্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা প্রশাসন, এ এস আই রকিবুলের নেতৃত্বে কলাপাড়া থানার একটি টিম, সেনেটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ , ক্যাব, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category