• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

নাচোলে পৃথক চুরির ঘটনায় আটক-৪

Reporter Name / ৬৯১ Time View
Update : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্কঃ


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২টি পৃথক চুরির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, শিবগঞ্জ থানা, গোমস্তাপুর থানা এবং রাজশাহী মহানগর মতিহার থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪ জন আসামীকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।

আজ শনিবার (১২ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করে, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নাচোলে পৃথক পৃথক দুইটি চুরির ঘটনা ঘটলে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া কিছু মালামালসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পিটিআই বস্তি পাড়ার মোঃ দুলাল আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম ভটা (৩১), সদর থানাধীন শিবতলা মালোপাড়া গ্রামের শ্রী সম্বু সরকারের ছেলে শ্রী সুমন সরকার (৩৮), সদর থানাধীন বড় ইন্দ্রিরা মোড় এর মোঃ আবুল কালাম আজাদ এর ছেলে মোঃ মোবারক হোসেন (৩৪), রাজশাহী মতিহার সদর থানাধীন লইলাপাড়া ভেলুর মোড়ের মোঃ মেরাজ আলী ছেলে মোঃ শাহজাহান (২৭) এদেরকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এবং তাদের কাছ থেকে মোট ৫ ভরি ৫ আনা স্বর্ণ, চোরাই স্বর্ণ বিক্রির ৪৩,৮০০ টাকা, চোরাই কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে চুরির মামলায় বিজ্ঞআদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category