• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ভূগর্ভস্থ পানির অবস্থা ও করনীয় শীর্ষক কর্মশালা

Reporter Name / ৩৮৭ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

শফিকুল ইসলাম, গোমস্তাপুর :


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সহায়তায় ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালায় অংশ নেন ৬৫ জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, বিএমডিএ, গোমস্তাপুর জোন এর সহকারী প্রকৌশলী নাইমুল হক, ইউনিয়ন চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, এনজিও প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেল , সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপসহকারী প্রকৌশলী মাহবুবুবুল আলম প্রমুখ। ডাসকো এই কর্মশালায় সঞ্চালকের ভুমিকা পালন করে। ডাসকোর সহকারী প্রকল্প সমন্বয়কারী আনোয়ারা বেগম ও আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা অনুষ্ঠান সমন্বয় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca