• বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৩৩ Time View
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্কঃ


বাল্যবিয়ে ও নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু কিশোর-কিশোরীদের জীবন মান উন্নয়নে জনগণের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট ২০২৩) সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জনাব দেবেন্দ্র নাথ উরাঁও।

সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রওশন আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সুবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, কালিনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ, বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া, অরিন ও তাবাসসুম। মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবক ও ছাত্রীরা বাল্যবিবাহকে না বলেন। মতবিনিময় শেষে সদর উপজেলা ও সুন্দরপুর ইউনিয়নের সহযোগিতায় সুন্দরপুর ইউনিয়নের পাঁচটি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category