• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

গোমস্তাপুরে অবৈধ কারেন্ট ও রিং জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

Reporter Name / ৩০৪ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধ কারেন্ট ও রিং জাল বিক্রিয় দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ আগস্ট ) দুপুরে উপজেলার রহনপুর বড় বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের অভিযানে অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন । এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে ১৬টি রিং জাল ও ৬৮টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুনসহ অন্যরা। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল উপজেলার রহনপুর পৌর এলাকার পূর্ণভবা নদীর বুড়িতলা ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুন বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ও রিং জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category