• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য আটক, পিক-আপ ও মালামাল উদ্ধার

Reporter Name / ৩৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঁদপুর থেকে প্রতারক চক্রের ২ জন সদস্য কে আটক করা হয়েছে। এ সময় একটি পিক-আপ ও ৪ হাজার ৮৪০ কেজি আমসত্ব উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হচ্ছে, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ইছাপুর গ্রামের মোশারফ হোসেনের ২ ছেলে কামরুজ্জামান ওরফে কেনু (৩২) ও জাহেদ আহাম্মদ (২১)।

জানাগেছে, শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার “মেসার্স আরিফা ট্রেডার্স” এর স্বত্তাধিকারী আরিফুল ইসলাম গত আগস্ট ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ভাড়াকৃত একটি ট্রাকের অজ্ঞাতনামা ড্রাইভার ও হেলপার এর নিকট ১১৬ টি বস্তায় ৬ হাজার ১০০ কেজি আমসত্ব কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় পৌঁছে দেবার জন্য চালান মোতাবেক বুঝিয়ে দেয়। পরের দিন সন্ধ্যা পর্যন্ত আমসত্ব ভর্তি ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে আমসত্বের মালিক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে আরিফুল শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি রুজু হবার পর জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকারের সার্বিক তত্ত্ববধানে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল দ্রুততম সময়ের মধ্যে সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আপন দুই ভাই কেনু ও জাহিদ কে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক নিয়ে ঘুরে ঘুরে শিকারের অপেক্ষায় থাকে এবং কৌশলে বিভিন্ন রকম পণ্য গন্তব্যে পৌঁছে দেবার কথা বলে আত্মসাৎ করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category