• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের বিলভাতিয়া সীমান্তে দেশী পিস্তল, গুলিসহ ১ জন আটক

Reporter Name / ৩১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

রামদা হাতে অস্ত্র পাচার

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় ৫৯ বিজিবির টহল দলের হাতে ১টি দেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ১জনকে আটক করা হয়েছে। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হয়।আটককৃত আসামী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মির্জাপুর দৌলতবাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে বুদ্দু (৪২)। পলাতক চোরাকারবারী হচ্ছে একই এলাকার নেক মাহমুদের ছেলে আশরাফুল ইসলাম (৪৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ৩০ আগস্ট সন্ধ্যা ৭ টা থেকে ৯ টার মধ্যে বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিপুল পরিমান মাদক চোরাচালানের সম্ভাবনা রয়েছে।

এরই প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার দিক নির্দেশনায় বিলভাতিয়া বিওপির নায়েক মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বিলভাতিয়া বিলের মধ্যে ওঁৎ পেতে থাকে।

একপর্যায়ে ২ জন মাদক চোরাকারবারী মাদকদ্রব্য সংগ্রহ করার জন্য শূণ্য লাইনে গমনের প্রাক্কালে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করে। এ সময় ১ জন চোরাকারবারীর হতে রাম দা এবং অপর চোরাকারবারীর হাতে ১টি ব্যাগ দেখা যায়। ধাওয়া দিয়ে বুদ্দু কে ধরা গেলেও অপরজন অন্ধকারে পালিয়ে যায়।

পরে আটক আসামির হাতে থাকা ব্যাগটি তল্লাশী করে ১টি দেশী পিস্তল এবং ১ রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত আসামীকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca