• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

বুকে সেফটিপিনে ধানের শিষ ঝুলিয়ে বিএনপির মিছিলে, আওয়ামী লীগ নেতা

Reporter Name / ৪৮৭ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

নিউজ ডেস্কঃ


রাজশাহীর বাগমারা উপজেলায় আওয়ামী লীগের এক নেতা বুকে-পিঠে সেফটিপিন দিয়ে ধানের শিষ ঝুলিয়ে বিএনপির শোভাযাত্রায় যোগ দিয়ে আলোচনায় এসেছেন। এই নেতার নাম আবদুল মান্নান। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

আবদুল মান্নানের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করে উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেছেন, এটি শুধু গোয়ালকান্দি ইউনিয়নের চিত্র নয়, গোটা বাগমারায় এমন অসংখ্য জামায়াত-বিএনপির লোকজনকে আওয়ামী লীগের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এসবের জন্য প্রকৃত আওয়ামী লীগের লোকজনকে পদবঞ্চিত করা হয়েছে।

উভয় দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি শোভাযাত্রার আয়োজন করে। বিকেলে রাজশাহী নগরে এই শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলাগুলো থেকে দলীয় নেতা-কর্মীরা শহরে যান। সেখানে অন্যান্যের সঙ্গে যান গোয়ালকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান। তিনি ব্যতিক্রমীভাবে নিজেকে উপস্থাপন করে নজরে আসেন। উদাম শরীরের বুক, পিঠ, হাতসহ বিভিন্ন স্থানে সেফটিপিন দিয়ে ফুটো করে সেখানে আস্ত ধানের শিষ ঝুলিয়ে রাখেন তিনি।

বিএনপির নেতা-কর্মীরা জানান, নিজ গ্রাম থেকে এভাবেই শরীরে ধানের শিষ আটকিয়ে কর্মসূচিতে যান আবদুল মান্নান। বিএনপির শোভাযাত্রার সামনের দিকে থেকে স্লোগান দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে অনেকে ছবি তোলেন। অনেকে তাঁকে ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন। পাশাপাশি আওয়ামী লীগের নেতারাও তাঁর সমালোচনা করে ফেসবুকে ছবি পোস্ট করেন।

আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবদুল মান্নান জামায়াত-বিএনপির ঘরানার হলেও তাঁকে দলীয় পদ দেওয়া হয়েছে। ২০১৯ সালে গঠিত গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের কমিটিতে ৪ নম্বর সহসভাপতি হিসেবে আবদুল মান্নানের নাম আছে। বর্তমানে ওই কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রম চলছে। আবদুল মান্নান ওই পদ থেকে পদত্যাগ করেননি।

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন ফেসবুকে পোস্টে লেখেন, আওয়ামী লীগ করেন না, এমন এক সুবিধাভোগী ব্যক্তিকে পদ দিয়ে আওয়ামী লীগকে হাস্যকর বানানো হয়েছে। অথচ ত্যাগী কর্মীরা দলের কোনো পদই পাননি।

 

আরও পড়ুনঃ- বাগমারা’য় তৃণমূল আওয়ামী লীগের বিশাল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

 

ওই ইউনিয়নের বাসিন্দা বিএনপির সমর্থক প্রবাসী আনোয়ার মণ্ডল ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, আবদুল মান্নান ‘ধানের শীষের কান্ডারি’। তাঁকে ‘জাতির বিবেক’ বলে উল্লেখ করেছেন তিনি। এই বিষয়ে বক্তব্যের জন্য আবদুল মান্নানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলে ও খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।

গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বলেন, আবদুল মান্নান বিএনপির একজন সক্রিয় কর্মী। দলকে খুবই ভালোবাসেন। এককথায়, বিএনপি-পাগল। তবে আগে কিছুদিন আওয়ামী লীগ করেছেন বলে শুনেছেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম বলেন, আবদুল মান্নান বিএনপি সাজার চেষ্টা করছেন। তিনি আওয়ামী লীগের লোকজনের সঙ্গে চলাফেরা করেন ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন বলেন, আবদুল মান্নান আওয়ামী লীগ করেন না এবং কোনো পদেও নেই। তিনি গত ইউপি নির্বাচনে জামায়াতের এক প্রার্থীর হয়ে প্রকাশ্যে কাজ করেছেন।

তবে আবদুল মান্নানকে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে দেখা গেছে এবং কমিটিতে তাঁর নাম আছে, এমন প্রমাণ এই প্রতিবেদকের কাছে আছে জানালে তিনি বলেন, দুই-এক দিন কোনো কর্মসূচিতে যেতে পারেন, তবে কোনো পদে নেই।

এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca