• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সাপাহারে প্রতিদিন লাখ টাকার চারা বাণিজ্য

Reporter Name / ৩৪৯ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সীমান্তবর্তী উপজেলা সাপাহার। এই অঞ্চলের মাটির গুণগত মান অনেক ভালো। যার ফলে শষ্যভাণ্ডার হিসেবে খ্যাতি লাভ করে এই উপজেলা। পরবর্তী সময়ে বিগত বেশ কয়েকবছর যাবৎ আমের চাষাবাদে সফল হবার ফলে ইতিমধ্যে আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে। প্রতিবছর এই এলাকায় বাড়ছে আমের চাষাবাদ। এই ধারাবাহিকতা অব্যহত রয়েছে। যার ফল স্বরূপ প্রতি বছরের ন্যায় এ বছরেও মৌসুম শুরুর আগে আমগাছ রোপনে অধিক আগ্রহী হয়ে পড়েছেন এলাকার আমচাষীরা। যার প্রভাব পড়েছে স্থানীয় চারা বাজারে। প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ লাখ টাকার আমের চারা কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন চারা ব্যবসায়ীরা ।
শনিবার সকালে সরেজমিনে চারাবাজারে গিয়ে জানা যায়, উপজেলার থানা রোডে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বিভিন্ন প্রজাতির আমের চারা বাজার। শনিবার হাটের দিন হবার ফলে বিভিন্ন এলাকা থেকে আমচাষিরা এসেছেন চারা কেনার জন্য। প্রতিদিন এই উপজেলার আমচাষিরা আম বাগান তৈরী করতে চারা ক্রয়ে অধিক আগ্রহী হবার ফলে চারা বাজারে ক্রয়-বিক্রয়ের হিড়িক পড়েছে। জেলার বিভিন্ন অঞ্চল হতে আমচাষিরাও এই বাজারে চারা ক্রয় করতে আসে বলে জানান স্থানীয় চারা ব্যাবসায়ীরা।
ব্যাবসায়ীরা আরো জানান, বর্তমানে মানে-গুণে আম্রপালীর বেশ নামডাক থাকায় আম্রপালী চারার চাহিদা সবচেয়ে বেশি। এছাড়াও বারী ফোর, আশ্বিনা, নাগ ফজলী, ক্ষীরশাপাত,হিমসাগর সহ নানা প্রজাতির আমের চারা বিক্রয় হচ্ছে এই চারা বাজারে। প্রতিপিস আম্রপালী চারা বিক্রয় হচ্ছে ৬০ থেকে ৯০ টাকা, প্রতিপিস আশ্বিনা বিক্রয় হচ্ছে ১০০ টাকা। গড় অনুপাতে প্রতি জাতের চারার মূল্য ১০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বর্ষা মৌসুমের আগে আমের চারা রোপন করা হয়। যার ফলে ভর মৌসুম শুরু হবার আগেই চারা বাজারে সেরা চারা কিনতে আসছেন আম চাষিরা। শনিবার হাটবার হওয়ায় এই দিনে প্রায় ৬থেকে ৮লাখ টাকার কেনাবেচা হয় বলে জানান ব্যবসায়ীরা। অন্যান্য দিনেও চারা বিক্রয়ের পরিমাণ নেহাত কম নয়। প্রতিদিন গড়ে এই বাজারে লাখ টাকার চারা বাণিজ্য হয়ে থাকে বলেও জানান ব্যবসায়ীরা।
চারা ব্যবসায়ী ইমরান বলেন “বর্তমানে আম্রপালি ও বারি-৪ জাতের চারা বেশি বিক্রি হচ্ছে। তবে আম্রপালি জাতের চারা প্রায় ৮০ শতাংশ বিক্রি হয়।”
আরেক চারা ব্যবসায়ী নাসির হোসেন জানান, “প্রতিদিন এই বাজারে প্রায় ৪/৫ লাখ টাকার চারা বিক্রি হয়। আমরা বিভিন্ন এলাকা হতে চারা কিনে এনে বিক্রি করি। বর্তমানে আমের চারা বিক্রয় একটি লাভজনক ব্যবসা।”
জেলার মহাদেবপুর উপজেলা হতে আসা চারা ক্রেতা আব্দুল হাকিম বলেন, “সাপাহারে আমের চারা ভালো পাওয়া যায়। আমি ২শ’পিস আম্রপালি জাতের চারা কিনবো এজন্য সাপাহারে এসেছি।”
আমন ধান কাটার মৌসুম শেষ হলে চারা বিক্রয়ের পরিমাণ আরো দ্বিগুন বাড়তে পারে বলে ধারণা করছেন চারা ব্যাবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca