• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

নাচোলে নব্য গঠিত জাতীয় শ্রমিকলীগ কমিটির বঙ্গবন্ধু’র প্রতিকৃতি তে শ্রদ্ধা নিবেদন

Reporter Name / ৪৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

আজ বিকাল ৪ ঘটিকার সময় নাচোল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নব্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দরা।আজ বেলা ২ ঘটিকার সময় নাচোল থানা গেটে অবস্থিত “আবাস” এর অফিসে নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা, ও বঙ্গবন্ধুর আত্বার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল রাত ৮ টার সময় ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।উক্ত আহ্বায়ক কমিটি তে মোঃ গোলাম বারেকী বারেক কে আহ্বায়ক ও মোঃ মামুনুর রশিদ মামুন কে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন করে চাঁপাই নবাবগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা।

এ ব্যাপারে কমিটির সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা বঙ্গবন্ধুর আর্দশ কে লালন করে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে চেষ্টা করব,পাশাপাশি নাচোলের অবহেলিত বিভিন্ন পেশার শ্রমিকদের দাবী-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category