• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাংবাদিক জহিরের মায়ের দাফন সম্পন্ন।

Reporter Name / ২২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের নাচোল প্রতিনিধি জোহুরুল ইসলাম জহির এর মা রোকিয়া বেগম (৫০) ১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৫:৪০ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রজিউন )।মৃত্যুকালে স্বামী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওই দিন আনুমানিক রাত ১২টার দিকে শ্বাস-প্রশ্বাসের কষ্ট অনুভব করলে চিকিৎসা শেষ ওষুধ খেয়ে কিছুটা সুস্থতা অনুভাব করেন। পরে আনুমানিক ভোর ৫ টার দিকে আবার কাঁশির সাথে রক্ত উঠার কিছুক্ষণ পরেই তার মৃত্যুর হয়। আজ (বৃহস্পতিবার ) বিকাল ৩টায় খেসবা দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থান তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবুসহ বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লীবৃন্দ। মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের পতি সমবেদনা জ্ঞাপন করেছেন নাচোল প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ, নাচোল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ, নাচোল উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ বরেন্দ্র প্রেসক্লাবের সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category