• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

গোপালগঞ্জে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার

Reporter Name / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

পলাশ সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:


মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা জনাব ড. মসিউর রহমান এর ছেলে ফয়সাল এম রহমানের শ্বশুর, গোপালগঞ্জ জেলার চন্দ্র দিঘলিয়ার সন্তান বিসিআইসির সাবেক মহাব‍্যবস্থাপক (প্রশাসন) বীর মুক্তিযোদ্ধা জনাব ভূঁইয়া ওয়ালিউর রহমান ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টা২৫মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জনাব ভূঁইয়া সাহেব সৎ ও আদর্শবান ব‍্যাক্তি হিসেবে সুপরিচিত। জনাব ভূঁইয়া ওয়ালিউর রহমান ৩ কন্যা (বড় কন্যা রাজউকের কর্মকর্তা, মেঝোকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার পুত্রবধু এবং সে সিটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, তৃতীয় কন্যা রপঃ কর্মকর্তা), ২ পুত্র (বড় পুত্র সওজ এর কর্মকর্তা, ছোট পুত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব) এবং স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় চন্দ্রদিঘলিয়া চরপাড়া ভূঁইয়া বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন এর নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার দেওয়া হয়।

চন্দ্রদিঘলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ২৮ সেপ্টেম্বর এশার নামাজের পর জানাজা শেষে চন্দ্রদিঘলিয়া গোরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা জনাব ভূঁইয়া ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category