• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name / ৪২৩ Time View
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

 

নিউজ ডেস্কঃ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে লিডার সহ ৩ জন সদস্যকে গ্রেফতার করেছেন র‍্যাব-৫। গতকাল (৩০ সেপ্টেম্বর) রাত ১২ দিকে শিবগঞ্জ উপজেলার দৌলতপুর উপর টোলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ছোট চক দৌলতপুর এলাকার মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ জীবন (২০), মোঃ তহিদুল ইসলামের ছেলে মোঃ মঞ্জিল (ছোটন) (১৯), মোঃ রজিবুলের ছেলে মোঃ জিসান আলী (১৯)। তাদের কাছ থেকে, এন্টি কাটার, গাঁজা, ও গাঁজা সেবনের কলকি, জব্দ করা হয়।

আজ সকালে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপ। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। এছাড়াও নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শোডাউন দেয়। এ সংক্রান্ত নানাবিধ অভিযোগের উপর ভিত্তি করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, পূর্বেও গ্রেফতার কৃতদের নামে একাধিক মামলা রয়েছে।

এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category