• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Reporter Name / ৪৫১ Time View
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

 

শফিকুল ইসলাম,গোমস্তাপুরঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদর রহনপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা প্রবীণ হিতৈষী সংঘের গোমস্তাপুর উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চালন ছিলেন সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাইউম।

স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত উপ পরিচালক, মাধ্যমিক শিক্ষা আব্দুস সাত্তার বিশ্বাস। প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।

বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক লোকমান আলী, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সহ তরজমা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক। প্রায় ২৫০ জন সদস্য এতে অংশগ্রহন করেন।দুপুরে সকলকে মধ্যান্য ভোজে আপ্যয়িত করে সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category