• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জ শারদীয় দূর্গাপূজা ও আইন শৃঙ্খলা বিষয়ক ‘বিট পুলিশিং সভা’ অনুষ্ঠিত

Reporter Name / ৩৩৭ Time View
Update : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

পলাশ সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ


“গোপালগঞ্জে শারদীয় দূর্গাপূজায় সকল ধর্মাবলম্বী ভাই ভাই অপরাধীদের এই সমাজে ঠাঁই নাই”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার দুপুর বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়াস্থ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় মেথোডিস্ট চার্চে রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আসন্ন শারদীয় দূর্গাপূজা ও আইন শৃঙ্খলা বিষয়ক ‘বিট পুলিশিং সভা’ অনুষ্ঠিত হয়েছে। রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান।

উক্ত সভায় বিভিন্ন ধর্মানুসারী এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ এই সভায় অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ বক্তব্যে তাদের নিজ এলাকার আইন শৃংখলা বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এই সকল বিষয়ে আইনগত সহায়তা চান। সভায় ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে রঘুনাথপুর ইউনিয়নের সকল ধর্মানুসারী অধিবাসীগণ মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করছেন মর্মে জানান। তিনি আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সকলকে সাথে নিয়ে সমাজ থেকে সকল অপরাধ দূর করার ইচ্ছা প্রকাশ করেন।

উক্ত সভায় প্রধান অতিথি অফিসার ইনচার্জ তাঁর বক্তব্যে অপরাধমুক্ত সমাজ গঠন করা, সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করার বিষয়ের উপর আলোচনা করেন। তিনি অপরাধীদের হুঁশিয়ার করে মাদক সহ সকল অপরাধের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেন। যেকোন আইনগত সহায়তায় থানা পুলিশের শতভাগ সহায়তা নেওয়ার জন্য সভায় উপস্থিত সকলকে আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি আসন্ন শারদীয় দূর্গাপূজা সুন্দরভাবে এবং উৎসব মুখর পরিবেশে সকলের উপস্থিতিতে উদযাপন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এছাড়াও তিনি সভায় উপস্থিত সকলের বক্তব্যকে স্বাগত জানান। রৈবী আবহাওয়া উপেক্ষা করে এবং ব্যস্ততা থাকা সত্ত্বেও উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথিকে ধন্যবাদ জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category