• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন প্রবাসী 

Reporter Name / ৪৩৭ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ


চাঁপাইনবাবগঞ্জে বিদেশ থেকে ছুটিতে আসা প্রবাসী রমজান আলী (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৮ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে  সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক ঘোড়া স্টান্ডে এ মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে। নিহত রমজান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাগ্যমানপুর লাহাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, দুপুরে বাসা থেকে বের হয়ে ঘোড়ারস্টান্ডে যাচ্ছিলো প্রবাসী রমজান। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর ঘোড়ারস্টান্ডে সোনামসজিদ থেকে আসা পাথর বোঝায় ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটর-সাইকেলের থাকা প্রবাসী রমজান আলীর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা ট্রাকের চালককে আটক করলেও পরবর্তীতে সে সুকৌশলে পালিয়ে যায়। জানা যায়, রমজান আলী ৪ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। ছুটি শেষে আগামী ২০ অক্টোবর তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিলো।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাকছুদুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় পাথর বোঝায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category