• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ছোটবোন কে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name / ৩৫০ Time View
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

পলাশ সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ব্যক্তিগত সফরে এসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় ছোটবোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন। মঙ্গলবার ১০ অক্টোবর বিকাল ৫ টা ১০ মিনিটের দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে পচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিন টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোটবোন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা।

এর আগে ছোট বোন শেখ রেহানা ও তার পরিবার সদস্যদের নিয়ে সকাল ১০টায় গনভবন থেকে রওনা হয়ে সড়কপথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছে ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পরে সেখানে আয়োজিত সুধি সমাবেশে যোগ দেন সরকার প্রধান। এরপর মাওয়া স্টেশন থেকে রেল যোগে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫৯ মিনিটে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা। এরপর তিনি ভাঙ্গা ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । জনসভায় বক্তব্য শেষে বিকেলে সাড়ে তিনটার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেলা ৪টা ৫৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রী কে বরণ করে নেয়।

পরদিন ১১ অক্টোবর বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশ্য রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করতে পারেন বলে ধারনা করছেন স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca