• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ৩৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ


বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
জেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন।

জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন , জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তনা হক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্র লীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ অন্যরা।

আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ। পরে একটি শোভাযাত্রাসহ শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca