• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

গোমস্তাপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

Reporter Name / ৩২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

শফিকুল ইসলাম, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকা রহনপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা মাহবুবুর রহমান, শিক্ষার্থী ওর্থি হক দীনা প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কাউসার আলী, বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী হাফেজ নাসিম বিন জসিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca