• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে বিষপানে কৃষকের আত্মহত্যা  

Reporter Name / ৩১৬ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিষ পানে বকুল (৪২) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত বকুল উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা ঘোড়াদহ গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে । শনিবার (২১ অক্টোবর) রাত আনুমানিক সারে ১২টার দিকে রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা ঘোড়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত বকুল শনিবার রাতে তার নিজ বাসায় সবার অজান্তে বিষপান করে পরে অসুস্থ হয়ে পড়লে বাসার লোকজন তাকে রাজশাহী মেডিকেল হাসপাতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পথিমধ্যে সকাল ৪টার দিকে পথেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, কয়েকদিন আগে তার ডিপকলের বিদ্যুতের শর্ট-সার্কিট পুড়ে যায়। যায় কারণে সে মানুষিকভাবে ভেঙ্গে পড়ে। ধারণা করা হচ্ছে সেই কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category