• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নাচোল খ,ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৪২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল খ,ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের জাতীয় শিক্ষা ক্রম রুপরেখা ২০২১ অনুযায়ী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অবহিত করনের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়নে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবায়েদ, রাজবাড়ী কলেজের প্রভাষক হুমায়ন কবীর আজম। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক মন্ডলী, শিক্ষকমন্ডলী ও সাংবাদিকবৃন্দ। আলোচনার শুরুতে ৭ম শিক্ষার্থীদের পরিবেশনায় শেক্সপিয়ারের গল্প অবলম্বনে ও প্রধান শিক্ষক নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সহকারী আব্দুর রউফ এর নির্দেশনায় ইংরেজি নাটক “এজ ইউ লাইক ইট” পরিবেশিত হয়। এই নাটক দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ব্যাপক প্রশংসা করেন। সেই সাথে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম নতুন শিক্ষাক্রমের অপপ্রচার রোধে অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। অতিথিবৃন্দ বলেন, এ শিক্ষাক্রম আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এই শিক্ষাক্রমের কোন বিকল্প নাই। তাই এই শিক্ষাক্রমের অপপ্রচার রোধে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca