• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

নাচোলে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন।

Reporter Name / ৪৩২ Time View
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

অলিউল হক ডলার, নাচোল:
নাচোলে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় সমবায় বিভাগ ও সমবায়েদের আয়োজনে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমবায় অফিসের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে “সমবায় গড়ছে দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সবুজ হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতির আবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শফিকুল আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন ক্রাউন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি রেজাউল করিম, পিপলস সেভিংস এন্ড ক্রেডিট সোসাইটি লিমিটেডের সম্পাদক খাইরুল ইসলাম, লক্ষ্মীপুর মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রুপালি খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca