• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

রহনপুর আলহেরা ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু!! ৪ লক্ষ টাকায় সমঝোতা

Reporter Name / ৪০৪ Time View
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মুক্তাশা রোডের আলহেরা ক্লিনিকে আবারও রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সিজারিয়ান অপারেশন করাতে এসে মারা গেছেন এক গৃহবধূ। রোগীর স্বজনদের সাথে ৪ লক্ষ টাকার বিনিময়ে এ ঘটনা দফারফা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ বলে জানা গেছে।
জানা গেছে, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের সোলাইমান আলীর স্ত্রী জোহরা বেগম (২৩) শনিবার বিকেলে সিজারিয়ান অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হন। সন্ধ্যায় তার অপারেশন করেন ওই ক্লিনিকের সার্বক্ষণিক চিকিৎসক ডাঃ শামীম রেজা।এ সময় রোগীর এনেস্থিসিয়া করেন ডাঃ জাকারিয়া হাবিব। অস্ত্রপচারের কিছুক্ষণ পর তার মৃত্যু হলেও ক্লিনিক কতৃপক্ষ তা গোপন করে তাকে রামেক হাসপাতালে রেফার্ড করে । পরে তার মৃতদেহ অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ এসে লাশ নিয়ে যায়। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, রোগীর স্বজনদের কোন অভিযোগ না করায় রোববার সকালে লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। রোগীর স্বজনরা জানান, ওই গৃহবধূর সদ্যজাত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আমরা ক্লিনিক কতৃপক্ষের সাথে সমঝোতা করে নিয়েছি। উল্লেখ্য, গত১৮ আগস্ট এ ক্লিনিকে পিত্তথলির অপারেশন করাতে এসে এক গৃহবধুর মৃত্যু হয়।
এ বিষয়ে ক্লিনিক পরিচালক শওকত আলী জানান, যথাযথ নিয়ম মেনে ওই গৃহবধূর অপারেশন করা হয়। শ্বাসকস্টের কারণে তার মৃত্যু হয় বলে তিনি জানান।
এ বিষয়ে অপারেশনে অংশ নেয়া ওই চিকিৎসক দ্বয়ের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল হামিদ জানান, বিষয়টি তিনি জেনেছেনঅভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশীদ জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।
এদিকে স্বাস্থ সংশ্লিষ্টদের অভিমত, জেলার ক্লিনিকগুলোয় চিকিৎসার নামে অপচিকিৎসায় প্রায়ই রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। এ ঘটনা ঘটলেও ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের টাকার বিনিময়ে ম্যানেজ করে নিচ্ছে। এছাড়া কারও কোন অভিযোগ না হওয়ায় স্বাস্থ্য বা আইন বিভাগ এদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নিতে পারছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category