• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে সিফাত ও মাহমুদ নামে ২ শিশুর মৃত্যু

Reporter Name / ৩৫৭ Time View
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাহমুদ উল্লাহ (৯) ও সিফাত (১০) নামে দুই শিশু ডুবে মৃত্যুবরণ করেছে।

নিহত মাহমুদ উল্লাহ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজিপাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে এবং সিফাত হচ্ছে একই এলাকার হানিফের ছেলে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

পরে বিকেলে মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার হলেও সিফাত নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজীপাড়া নতুনপাড়া ঘাট নামক স্থানে। মাহমুদ ও সিফাত সিমেন্টের খালি বস্তা নদীতে পরিষ্কার শেষে গোসল করতে গিয়ে ডুবে যায়।

সদর মডেল থানার ওসি মো. সাজ্জাদে হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মহানন্দা নদীতে গোসল করার সময় মাহমুদ উল্লাহ ডুবে গেলে সিফাত তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়। পরে মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার হলেও সিফাত নিখোঁজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca