• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব শনিবার

Reporter Name / ২৫৪ Time View
Update : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

শফিকুল ইসলাম, গোমস্তাপুর :চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব ১৮ নভেম্বর শনিবার। যুগপূর্তি উৎসবকে রাঙিয়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
গোমস্তাপুর উপজেলার রহনপুরে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে শনিবার দুপুর আড়াইটা থেকে শুরু হবে যুগপূর্তি উৎসব। আয়োজনের মধ্যে রয়েছে উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘প্রতিচ্ছবি’র মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের পাশাপাশি থাকবে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা। এছাড়া টানা ২৫ বছরের ঊর্ধ্বে যারা সাংবাদিকতা করে যাচ্ছেন, সংগঠনের মধ্যে এমন ৫ জনকে ‘জ্যেষ্ঠ সাংবাদিক সম্মাননা’ দেয়া হবে। তার আগে সকালে শোভাযাত্রা করবে কল্যাণ তহবিলের সদস্যরা। শোভাযাত্রায় সদস্যদের পরিবারও অংশ নেবে।
সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু জানান, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিল জেলায় নতুন ধারার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, রাজশাহী বিভাগের অন্য কোথাও এ ধরনের সংগঠন আছে কিনা জানা নেই। তিনি বলেন, যুগপূর্তি উৎসবকে ঘিরে সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। উৎসবকে স্মরণীয় করে রাখতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অতিথি, শুভাকাক্সক্ষীদের পাশাপাশি সদস্যদের পরিবারবর্গের উপস্থিতি উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলবে বলে তিনি জানান।
সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ বলেন, ২০১১ সালে পথচলা শুরু করা সাংবাদিক কল্যাণ তহবিল চলতি বছর এক যুগ পূরণ করেছে। শুরুতে সংগঠনটি ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ নামে পরিচিত হলেও পরে এর নাম পরিবর্তন করে ‘সাংবাদিক কল্যাণ তহবিল’ রাখা হয়। চলতি বছর যুগ পূর্ণ করেছে সংগঠন।
মর্যাদার এই সংগঠন এর ঐতিহ্য তুলে ধরতে ব্যাপক আয়োজন করা হয়েছে। সকলকে আগামীকাল শনিবার সকাল থেকে শুরু করে সারাদিন এর আয়োজনে সম্পৃক্ত থেকে সফল করতে আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category