• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত

Reporter Name / ৩৫৬ Time View
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

নিউজ ডেস্কঃ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ১৯ ও ২০ নভেম্বরের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ (রবিবার) ও ২০ (সোমবার) নভেম্বর অনুষ্ঠেয় সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে জানানো হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca